অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ব্যবসায়ীরা এখন নানা রকম অসুবিধায় রয়েছেন: মির্জা ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

৩০৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন অস্বাভাবিক অবস্থায় রয়েছে। নির্বাচিত সরকার না থাকার কারণে অন্তর্বর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে৷ ব্যবসায়ীরা এখন নানা রকম অসুবিধায় রয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি৷ 

মহাসচিব বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এ কাজ শেষ করতে পারব।

শৈশবের স্মৃতি নিয়ে তিনি বলেন, এ মসজিদের কাজ যখন শুরু হয়, তখন আমরা হাইস্কুলে পড়তাম৷ ছাত্ররা লাইন ধরে এসে মসজিদ নির্মাণকাজে অংশ নিয়েছিলাম। ইট বহন ও বস্তা বহনের কাজ করেছিলাম।  

বক্তব্যের শেষাংশে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি৷ এসময় মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পুনর্নির্মাণ কমিটির আহ্বায়ক ডা আবু মো. খয়রুল কবির, হাফেজ রশিদ আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের কাচারি জামে মসজিদ। মসজিদটির বহুতল ভবন হলে, এটি জেলার অন্যতম প্রধান মসজিদ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...