অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বাড়ির উঠানে জোরপূর্বক ঘর উত্তলন করার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৫ রাত ০৮:০০

remove_red_eye

২৯৬

লালমোহন প্রতিনিধি :  ভোলার  লালমোহনে বাড়ি যাতায়াতের পথ বন্ধ করে জোরপূর্বক বাড়ির উঠানে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর  ৪নং ওয়ার্ড চতলা তেগাছিয়া এলাকার হাবিবুল্লাহ মাষ্টার বাড়ীতে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ জুলফিকার আলী জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে আসছে।আমাদের জনবল না থাকায় তারা প্রায় সময় মারধর সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে এবং আমাদের জায়গা জমি জবর দখলের পায়তারা দিয়ে আসছে।
তিনি আরো জানান,আমার পিতা মো: হাবিবুল্যাহ নিজের নামে ও আমিসহ আমার তিন ভাইয়ের নামে ১৯৯২ সালে  ৫টি দলিলে ১ একর ৬৩ শতাংশ জমি ক্রয় করে ঘর বাড়ি করিয়া শান্তিপূর্ণ ভাবে বসবাস করিতেছি।দলীল অনুযায়ী আমাদের নামে দখলীয় খরদা সম্পত্তির এসএ ১৭৬৬ ডিপি খতিয়ান হয়। যার রাজস্ব দাগ নং ৩৩১৮, ৩৩১৯, ৩৩২০, ৩৩২১, ৩৩২২, ৩৩২৩, ৩৩২৪, ৩৩২৫, ৩৩২৬,৩৩২৭,৩৩২৮। স্থানীয় নুরু মিয়ার সন্তান নেজামল হক, মালেকা বেগম, আমেনা বেগম,এছাড়াও মৃত ইসলাম মিয়ার স্ত্রী মায়ানুর বেগম, মেয়ে রেখা বেগম এবং মো: হাফেজ, হাফেজের স্ত্রী জয়নাব,মঞ্জু মিয়ার ছেলে মো: নুরনবী, একই এলাকার তাছনুর বেগম,কোহিনুর বেগম।
গত ১৫ এপ্রিল জবরদখল করে আমার বসত ঘরের সামনে একটি ঘর উত্তোলন করে।পরের দিন ১৬ই এপ্রিল তারা সঙ্ঘবদ্ধ হয়ে একদল সন্ত্রাসীবাহিনী নিয়ে আমার বাড়ির পুকুর মাছ ধরে নিয়ে যায় এবং আমার নারিকেল গাছের নারিকেল পেঁপে গাছের পেঁপে আম গাছের আম
পেড়ে নিয়ে যায়। এতে করে আমার প্রায় ৪ লক্ষ টাকার সম্পদের ক্ষতি করে তারা। এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
অপরদিকে নুরু মিয়ার ওয়ারিশ (নাতিন)কোহিনুর বেগম জানান, আমার নানা নুরু মিয়া অশিক্ষিত ছিলেন তাকে ভুল বাঝিয়ে তার জমির দলিল গুলো জুলফিকার মিয়ার পিতা হাতিয়ে নিয়ে তারা দখল করিয়াছে, আমরা তার ওয়ারিশ হিসেবে আজ ওই জমি দখল করছি।
 লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন,এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...