লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৫ রাত ০৮:০০
৩২৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাড়ি যাতায়াতের পথ বন্ধ করে জোরপূর্বক বাড়ির উঠানে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ৪নং ওয়ার্ড চতলা তেগাছিয়া এলাকার হাবিবুল্লাহ মাষ্টার বাড়ীতে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ জুলফিকার আলী জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে আসছে।আমাদের জনবল না থাকায় তারা প্রায় সময় মারধর সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে এবং আমাদের জায়গা জমি জবর দখলের পায়তারা দিয়ে আসছে।
তিনি আরো জানান,আমার পিতা মো: হাবিবুল্যাহ নিজের নামে ও আমিসহ আমার তিন ভাইয়ের নামে ১৯৯২ সালে ৫টি দলিলে ১ একর ৬৩ শতাংশ জমি ক্রয় করে ঘর বাড়ি করিয়া শান্তিপূর্ণ ভাবে বসবাস করিতেছি।দলীল অনুযায়ী আমাদের নামে দখলীয় খরদা সম্পত্তির এসএ ১৭৬৬ ডিপি খতিয়ান হয়। যার রাজস্ব দাগ নং ৩৩১৮, ৩৩১৯, ৩৩২০, ৩৩২১, ৩৩২২, ৩৩২৩, ৩৩২৪, ৩৩২৫, ৩৩২৬,৩৩২৭,৩৩২৮। স্থানীয় নুরু মিয়ার সন্তান নেজামল হক, মালেকা বেগম, আমেনা বেগম,এছাড়াও মৃত ইসলাম মিয়ার স্ত্রী মায়ানুর বেগম, মেয়ে রেখা বেগম এবং মো: হাফেজ, হাফেজের স্ত্রী জয়নাব,মঞ্জু মিয়ার ছেলে মো: নুরনবী, একই এলাকার তাছনুর বেগম,কোহিনুর বেগম।
গত ১৫ এপ্রিল জবরদখল করে আমার বসত ঘরের সামনে একটি ঘর উত্তোলন করে।পরের দিন ১৬ই এপ্রিল তারা সঙ্ঘবদ্ধ হয়ে একদল সন্ত্রাসীবাহিনী নিয়ে আমার বাড়ির পুকুর মাছ ধরে নিয়ে যায় এবং আমার নারিকেল গাছের নারিকেল পেঁপে গাছের পেঁপে আম গাছের আম
পেড়ে নিয়ে যায়। এতে করে আমার প্রায় ৪ লক্ষ টাকার সম্পদের ক্ষতি করে তারা। এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
অপরদিকে নুরু মিয়ার ওয়ারিশ (নাতিন)কোহিনুর বেগম জানান, আমার নানা নুরু মিয়া অশিক্ষিত ছিলেন তাকে ভুল বাঝিয়ে তার জমির দলিল গুলো জুলফিকার মিয়ার পিতা হাতিয়ে নিয়ে তারা দখল করিয়াছে, আমরা তার ওয়ারিশ হিসেবে আজ ওই জমি দখল করছি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন,এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত