অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পাওনা টাকার জন্য মো: শাজাহান (৬৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনয়নে ৬ নং ওয়ার্ডের চর আনন্দ স্লুইজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়ী মো: শাজাহান ইলিশা চর আনন্দ এলাকার একজন ব্যবসায়ী। তার কাছ থেকে এলাকার সিরাজ মাঝি নামে এক ব্যক্তি ৪ লক্ষ টাকা পেতো। ইতো মধ্যে মো: শাজাহান পাওনাদার সিরাজকে ১ লক্ষ টাকা পরিশোধ করে দেয়। বাকী  টাকা আসন্ন ঈদুল আযহার পর দেয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের আগেই  শাজাহানের ভাড়া দেয়া দোকানে পাওনা টাকার জন্য মঙ্গলবার সিরাজ তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে শাজাহান ঘটনা স্থলে গেলে সিরাজসহ অন্যান্যরা তাকে র্তকবির্তকের এক পর্যায়ে মারধর করে।  এ সময় শাজাহানের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মেয়ে পলি আক্তার ও পরিবারের দাবি,শাজাহানের কাছে ৪লাখ টাকা পেতো সিরাজুল ইসলাম মাঝি। সিরাজুল তাঁর টাকা দাবি করলে শাজাহান এক লাখ টাকা পরিশোধ করেন। বাকী টাকা আসন্ন কুরবানীর ঈদের পরে দেওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সিরাজুল টাকা দাবী করে। ওই টাকা না দেওয়ায় মঙ্গলবার ভোরে শাজাহানের ভাড়া দেওয়া দোকানে সিরাজুল তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে শাজাহান ঘটনাস্থলে যায়। সেখানে সিরাজুলের সঙ্গে বাক-বিতন্ডায় জড়ায়। তর্কবির্তকের এক পর্যায়ে সিরাজুল শাজাহানকে মারধর করে। এ সময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে শাজাহানের পরিবার ও স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শাজাহানকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর থেকে সিরাজুল পলাতক রয়েছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভোলা অতিরিক্ত পুলিশ  সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, পোষ্টমর্টেম ও স্থানীয় তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...