বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৫ রাত ১০:৩১
৩৬৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় ভোলায় মালিহা আফরিন সিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পরীক্ষা ভালো না হওয়ায় পরিবার ও সমাজকে মুখ দেখাতে পারবেনা এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছে এ শিক্ষার্থী। বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। সিমি বাপ্তা মুছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজি মেয়ে। এবছর মাছুমা খামন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় । নিহতের পরিবার ও স্থানীয়রা জানান,সিমি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গনিত ও আইসিটি পরীক্ষা খারাপ হয়। বৃহস্পতিবার গাহস্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো । তবে আগের পরীক্ষা ভালো হয়নি তার। এ জন্য সিমির মন খারাপ ছিল।তাই বুধবার রাতে রেজাল্ট ভালো হবেনা ভেবে চিরকুট লিখে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে লজ্জায় আত্মহত্যা করেন। দীর্ঘ সময় ধরে সিমির সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান মা আকলিমা বেগম। মেয়ে রুমের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকেন মা। পরে তিনি মেয়ের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। মায়ের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। এ ব্যাপারে পরিবার কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিক্ষার্থীর লাশ স্বজনকে বুঝিয়ে দেওয়া হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক