অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জেলা পরিষদের মার্কেটের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার জন্য অনুদান দিলেন : মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৫ রাত ১০:৩৪

remove_red_eye

৪০৬

আকবর জুয়েল, লালমোহন: লালমোহনে মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জিসানের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ভোলা ৩ আসনের সাবেক ৬ বারের এমপি ও ৩ বারের সফল মন্ত্রী মেজর (অ:)হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে লালমোহন হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আকতার এর হাতে মেজর (অ:) হাফিজ উদ্দিন বীর বিক্রমের পক্ষ থেকে ২৫ হাজার টাকা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপি'র সদস্য সচিব বাবুল পঞ্চায়েত। এসময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নীরব হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা জাসাস এর আহবায়ক আজাদ হাওলাদার এছাড়াও লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহে আলম ও লালমোহন ওহাব মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ মফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন,হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ জিসান। ছাদের উপর মেইন লাইনের বিদ্যুতের তার থাকায় তাতে স্পর্শ লেগে জিসান বিদ্যুতায়িত হয়। পরে তার সহপাঠিরা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা জিসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়, সেই থেকে জিসান ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...