অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন : মাওলানা তারেক

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৫ রাত ০৯:০০

remove_red_eye

৩৪৪

দৌলতখান প্রতিনিধি : নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন দৌলতখান উপজেলা শাখা আয়োজিত পৌর শহরে দ্বী-বার্ষীক সম্মেলনে তিনি এসব কথা বলেন।' তিনি আরও বলেন, বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিছু সুপারিশ নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন । কোরআন সাথে সাংঘর্ষিক এমন আইন বাতিল করার আহ্বান জানান তিনি। পরে দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান দুই বছর মেয়াদি ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি পদে মাওলানা আবু সাইদ আব্বাসি, সহ-সভাপতি মাওলানা ইউসুফ, সহ-সভাপতি মাওলানা আমজাদ হোসাইন নাঈম ও সাধারণ সম্পাদক পদে মাওলানা হেলাল উদ্দিনকে ঘোষণা করে এ কমিটি গঠন করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইসরাফিল আলম, অন্যদের মধ্যে মাওলানা রহমাতুল্লাহ, আবুল কালাম, ইকবাল মাহমুদ, মোক্তার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...