বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৫ রাত ০৮:২২
২৫২
হামাস গাজার যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক বলে জানিয়েছে। এর আওতায়, সংগঠনটি বাকি সব বন্দিদের একবারে মুক্তি দেওয়ার বিনিময়ে পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে বলে এএফপির বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, হামাস একটি এককালীন বন্দি মুক্তির বিনিময়ে পাঁচ বছরের জন্য সব ধরনের শত্রুতা বন্ধ করতে প্রস্তুত। এই প্রস্তাব নিয়ে হামাসের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই মিসরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে তারা মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের সিনিয়র নেতা খালিল আল-হাইয়া। আজকের বৈঠকে হামাসের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জন্য তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হবে। যদিও আরেক শীর্ষ নেতা তাহের আল-নোনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংগঠনের অস্ত্রসম্ভার নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।
তবে দৃশ্যপটে কিছু ভিন্ন সুরও দেখা যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম এন টুয়েলভ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের অন্তত তিনজন শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, তারা ভবিষ্যতের কোনো নতুন শাসক গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিতে রাজি হতে পারেন। যদিও পুরো সংগঠনে এখনো এ নিয়ে একমত হয়নি, তবে এটি হামাসের নেতৃত্বের একটি অংশের মধ্যে নিরস্ত্রীকরণের প্রতি সম্ভাব্য মনোভাবের ইঙ্গিত।
হামাসের সূত্রের বরাত দিয়েএন টুয়েলভ জানায়, হামাস জানে তাদের অস্ত্র পরিত্যাগ ছাড়া আরব দেশগুলো গাজার পুনর্গঠনে সাহায্য করবে না এবং গাজায় শান্তি রক্ষার জন্য কোনো বাহিনীও পাঠাবে না, যদি হামাস সশস্ত্র শক্তি হিসেবে টিকে থাকে।
আরও জানা গেছে, সম্ভাব্য চূড়ান্ত চুক্তির আওতায় গাজার শক্তিশালী নেতা মুহাম্মদ সিনওয়ার এবং গাজার ব্রিগেড কমান্ডার ইজ্জ আদ-দীন হাদ্দাদকেও উপত্যকা থেকে বহিষ্কারের বিষয়টি বিবেচনায় রয়েছে।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক