অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৩২

remove_red_eye

৯০৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে  কম্বাইন্ড হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি  নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  করেছে ইউনিয়ন বিএনপি।
 
শনিবার (২৬ এপ্রিল)  বিকাল ৫ টায় চরপাতা ইউনিয়নের কাজিরহাট বাজারে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চরপাতা  ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি  কামাল মাঝি বলেন, স্থানীয় আওলাদ মাঝি নামে এক ব্যক্তি তার হারভেস্টার মেশিনে  আগুন লাগিয়ে ইউনিয়ন  বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে  নানা অপপ্রচার  চালাচ্ছে ।  এতে বিএনপি  নেতাকর্মীদের ভাবমূর্তি  চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, আওলাদ মাঝি কৃষক লীগ নেতা। আওলাদ মাঝি আওয়ামী সরকারের  আমলে বিএনপি নেতাকর্মীদের  নানাভাবে হয়রানি  করেছিল। এখন আবার তার মেশিনে  আগুন দিয়ে বিএনপি  নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সে বিভিন্ন মামলার আসামী।  কৃষকলীগ নেতা আওলাদ মাঝির এহেন কর্মকান্ডের তীব্র  নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।   এসময় বিএনপি  নেতা ও সাবেক চেয়ারম্যান  নাজিম উদ্দীন হাওলাদার, চরপাতা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক  ফখরুল মোল্লা, বিএনপি  নেতা মীর গিয়াসউদ্দিন,  চরপাতা ইউনিয়ন  যুবদলের যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ, কৃষকদল নেতা সামছু মাঝিসহ বিএনপি  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...