অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২৪ ঘন্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৩৫৬

দিনভর যাত্রীদের চরম ভোগান্তি
 
বাংলা কন্ঠ প্রতিবেদক : ২৪ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় ভোলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় শেষে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।  এদিকে রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকাল পর্যন্ত বাস ধর্মঘটের কারণে মানুষের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
 
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার সোহান, বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সম্পাদক ফজলুর রহমান বাচ্চু, বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমানসহ সিএনজি মালিক সমতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
সভায় বাস মালিক শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে আলোচনা শেষে সমঝোতা হয়। পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কিছু আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়। 
বাসা শ্রমিক আর সিএনজি চালকদের মধ্যে ভবিষ্যতে আর যাতে সংঘাত সংঘর্ষের ঘটনা না ঘটে এজন্য জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান সকলকে ট্রাফিক আইন মেনে চলাসহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। 
 
এদিকে সোমবার বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিক্সাসহ বিকল্প যানবাহনে চলাচল করছে। যাত্রীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে ভাড়া বেশী যেমন লাগছে। তেমনি সময় লাগছে দ্বিগুণ । এতে করে চাকরিজীবি ও নিন্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে।
উল্লেখ্য,রবিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার বাজারে বাসে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহন নামের একটি বাসে থাকা চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন।বাস ধর্মঘটের কারণে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান,ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...