লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫
৩২৪
আকবর জুয়েল, লালমোহন: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নম্বর ডিষ্ট্রিক থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) প্রার্থী হয়ে পুনরায় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোলার লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন। রবিবার (২৭ এপ্রিল ) একই সাথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি কর্পোরেশন এবং রাজ্য কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Leasing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মাহমুদুর রহমান নয়ন।
উল্লেখ্য যে, সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করেছে। তবে ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান অন্যতম।
প্রসঙ্গত, ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহন করে ২৩ নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।
অষ্ট্রিয়ার সাড়া জাগানো বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন এর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের উপরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির লোকজন গর্বিত বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টিতে তার যথেষ্ট সুনাম রয়েছে।
জানা যায়, অস্ট্রিয়ার যে কোনও নির্বাচনে প্রথমে ভোট দিতে হয় দলকে। তারপর নিজের পছন্দের কেহ থাকলে তার নাম লিখে দিতে হয়। বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামান্নিত।
মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্তায় ২০১২/২০১৩ ইং সমগ্র অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন।
অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন, মাত্র ৩০ বৎসর বয়সে বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুন অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অষ্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে।
মাহমুদুর রহমান নয়ন এই প্রতিনিধিকে জানান, ভিয়েনায় বসবাসরত ২৩ নং ডিসট্রিক্টের বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক