অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় দিনব্যাপী বিবার ফ্রি চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

৩৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  দিন ব্যাপী বিনা মূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ভোলা শহরের যুগীর ঘোল বিবার মানবতার দুয়ারে কার্যলয়ে  এই ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। সকালে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজ সেবক গোলাম নবী আলমগীর।। 
দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে  চিকিৎসা প্রদান করা হয়। একই সঙ্গে যেসব রোগীর অপারেশন প্রয়োজন তাদের চোখের ছানি অপারেশন করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকরা জানান, অসহায়-দারিদ্র পাশে দাঁড়াতে এই চক্ষু মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এর মাধ্যমে যারা অর্থের অভাবে চোখে সমস্যা নিয়ে ঘুরছেন তারা বিনামূল্যে চোখের সেবা পেয়ে ভালো হবে।
দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। ডাক্তার হিসাবে চোখের সেবা দেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ডাক্তার আসিফ ইকবাল। এসময় বিবার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এনামুল হক,জৈনপুরী খানকাহ শরীফ পরিচালক মনিরুল হক চৌধুরী, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, বিবার সভাপতি আজিজুল ইসলাম, সংগীত শিল্পী মনির চৌধুরী, বদ্বীপ ফোরামের আহবায়ক মীর মোশারেফ অমি, সাংবাদিক ও তরুন সংগঠক আদিল হোসেন তপু প্রমুখ।

 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...