অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে সুমনের হত্যার মামলার আসামীদের ফাঁসি দাবীতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুন ২০২০ রাত ১১:২৬

remove_red_eye

১০৯২

আবদুল আজিজ,বোরহানউদ্দিন : ভোলা বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের মেধাবী ছাত্র গুম করে পরে হত্যার ঘটনায় ঘাতকদের ফাঁসি দাবী করে বোরহানউদ্দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সামনে ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস বোরহানউদ্দিন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, এ মামলার জন্য ট্রাইবুনাল গঠন করে দ্রæত রায় কার্যকর করতে হবে। আটককৃত ঘাতকদের রিমান্ডে এনে কিভাবে হত্যা করেছে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। এ ঘটনার সাথে যারা জড়িত সকলকে দ্রæত গ্রেফতার করতে হবে। ঘাতকদের ফাঁসি রায় দিতে হবে। তারা আরোও বলেন, আর যেনো এ ধরনের অপরাধ ঘটতে না পারে এ জন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক এইচ.এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তৃতা রাখেন, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. নাসির পাটোয়ারী, ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এর চেয়ারম্যান সলেমান মামুন, ভাইস চেয়ারম্যান নবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মুন্না, সদর উপজেলা আহবায়ক এইচ আর সুমন, সদস্য সচিব জিএম সানাউল্লা, বোরহানউদ্দিন শাখার আহŸায়ক মো. ওবায়েদুল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম (শামিম), দৌলতখান শাখার আহবায়ক মো. রিপন, সদস্য সচিব মো. রাসেদ খান প্রমূখ। উক্ত মানববন্ধনে একাতত্বা ঘোষনা করেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমূখ। মানববন্ধনে নিহত সুমনের বড় ভাই মো. মিলন সহ বিডিএস বোরহানউদ্দিন শাখার সদস্য বৃন্দ, মানবসেবা ফাউন্ডেশন বোরহানউদ্দিন শাখার সদস্য বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, মামলার তদন্তের কাজ চলছে। মিঠু ইতিমধ্যে বিজ্ঞ আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মিঠু’র ছোট ভাই রাসেদের ৩ দিনের রিমান্ড কার্যক্রম চলছে।

উল্লেখ্য, সোমবার ২২ জুন, সুমনকে ডেকে নিয়ে যাবার দুই দিন পর মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোশারেফ মোল্লার সুপারী বাগান হতে সুমনের মরদেহটি উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার সৌদি আরব প্রবাসী মফিজুল ইসলামের ছেলে। সে উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র। গ্রেফতার হওয়া মিঠ পক্ষিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজিউদ্দিনের ছেলে। সে স্থানীয় বোরহানগঞ্জ বাজারে ওয়ার্কশপের দোকান করে। এছাড়া মিঠ’ুর ছোট ভাই রাসেদ কে আটক করে পুলিশ আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...