অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দ্যোগে শ্রমিক দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মে ২০২৫ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৩৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তৎপরতা এক ক্ষণিকের জন্য থামবে না। শ্রমিকদেরকে অবহেলায় রেখে এদের স্বাস্থ্যসেবা, এদের ন্যায্য মজুরিকে অবহেলা করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা সম্ভব হবে না। আজকে আমাদের দেশে শ্রমিকদের কোন মর্যাদা নেই।
বক্তারা আরো বলেন, আমরা যারা নিজেদেরকে বড়লোক দাবি করি তাদেরকে বুঝতে হবে আপনি যে সুন্দর জামা গায়ে দিচ্ছেন, সেই জামা এদেশের শ্রমজীবী মানুষরা তৈরি না করলে আপনাদের গায়ে সুট, প্যান্ট, কোট, পাঞ্জাবি এগুলো কোনদিন দেখা যেত না। শ্রমিকদের পরিশ্রমের ফলেই আজকে আমাদের এই সুখ এবং স্বাচ্ছন্দ, তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কখনো কোনো জাতি বা দেশ সফল হতে পারে নাই, বলে মন্তব্য করেন তারা।
 ১ মে বৃহস্পতিবার ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী অর্থনীতির বাস্তবায়ন অনিবার্য”, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার উদ্যোগে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালিটি শুরু হয়ে বাংলা স্কুল মোর, নতুন বাজার হয়ে, পুরো শহর প্রদক্ষিণ করে জেলা কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মনির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন, উপদেষ্টা মাস্টার জাকির হোসাইন, জিয়াউল মোরশেদ চৌধুরী, অধ্যক্ষ আব্বাস উদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি বেলায়েত হোসেন, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ট্রেড সংগঠনসহ সর্বস্তরের কয়েক হাজার শ্রমিক র‌্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...