অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৩৭০

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলা জেলার বোরহানউদ্দিনে বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পৌর বাজারের কাচামাল, মুদি মনোহারী দোকান, গার্মেন্টস পণ্য বিক্রয় কেন্দ্র, ফার্মেসী এবং ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
 
অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় । পাশাপাশি অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে, নাছির স্টোর এ মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা ,মেসার্স রহমান মেডিকেল (স্বত্বাধিকারী: আতিকুর রহমান সবুজ) কে লাইসেন্স নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়াও এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টার-এর ল্যাবে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় এবং সেবার মূল্য তালিকা না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ, স্যানিটারি ইন্সপেক্টর নাছির উদ্দিন এবং বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...