অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

২৯২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি ও পাউবোর  স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়  বাসিন্দারা।
রবিবার দুপুর ৩ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের  নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদী পাড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়। 
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা জানান, মনপুরায়  চলমান নতুন বাঁধ নির্মাণ কাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোন প্রকার ক্ষতিপূরণ না দেয়াসহ নানা ধরণের স্বেছাচারিতা করে আসছে। এর প্রতিবাদে মানববন্ধন করছেন। 
এতে বাঁধ নির্মান কাজের স্বার্থে আগামীতে বৃহত্তর কর্মসূচী দিবেন বলেও জানান মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছে। একপর্যায়ে সাবেক ছাত্রদলনেতা রাশেদ পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদরের শ্রমিকের হামলায় গত ১৯ মার্চ নিহত হন। কিন্তু রাশেদ হত্যা মামলায়ও কোন অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ ও হয়রানী করে আসছে। 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবী জানান।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...