অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার সাবেক মন্ত্রী প্রায়াত মোশারেফ হোসেন শাজাহানের আজ ১৩তম মৃত্যু বার্ষিকী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২৫ দুপুর ০১:২৮

remove_red_eye

২৬৩

বাংলার কণ্ঠ ডেস্ক : আজ ৫ মে ভোলার গণ মানুষের নেতা সাবেক মন্ত্রী দক্ষিণাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা প্রায়াত মোশারেফ হোসেন শাজাহানের  ১৩তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবার ও জেলা বিএনপি বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। সোমবার সকাল ১০টায় ভোলা আলিয়া মাদ্রসা সংলগ্ন মসজিদে কোরানখানি এবং পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মী সমন্বয়ে দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় মরহুম মোশারেফ হোসেন শাজাহানের কর্মময় জীবনের উপর জেলা বিএনপি অফিস চত্বরে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে উইকিপিডিয়ার প্রকাশিত তথ্যে জানা যায়, মোশারেফ হোসেন শাহজাহান ১৯ সেপ্টেম্বর ১৯৩৯ সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলতাজের রহমান তালুকদার ও মাতা মাসুমা খাতুন। প্রথম জীবনে তিনি নাটক, সাংবাদিকতা, আবৃতি, ফটোগ্রাফিকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি নাটক, সাংবাদিকতা, আবৃতি, ফটোগ্রাফিকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ছাত্রাবস্থায়ই রচনা করেন নাটক ‘নীর ভাঙ্গাঁ ঝড়’ সেই নাটকে তিনি নিজেও অভিনয় করেছেন। ভোলা থেকে পাকিস্তান আমলে ‘পাক্ষিক মেঘনা পত্রিকা’ প্রকাশ করেছিলেন। তার উদ্যোগে ১৯৬৮ সালে সর্ব প্রথম ভোলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় তিনি সেই প্রেসক্লাব এর সভাপতি নির্বাচিত হন। ১৯৮০ সালের তিনিই সর্বপ্রথম সাপ্তাহিক ভোলাবাণী প্রকাশের উদ্যোগ নেন। মোশাররফ হোসেন শাহজাহান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। ভোলা-১ ও ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ভোলা থেকে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রাক্তন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৬৫ সালে মাত্র সাড়ে ২৫ বছর বয়সে এমপি নির্বাচিত হয়ে সম্পৃক্ত হন রাজনীতির সাথে। ভোলার ১ম মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠার পরপরই শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি বিএনপি থেকে এমপি নির্বাচিত হন তিনি। প্রেসিডেন্ট জিয়া তাকে উপমন্ত্রীর মর্যাদায় বৃহত্তর বরিশালের জেলা উন্নয়ন সমন্বয়কারী মনোনীত করেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তাকে পানিসম্পদ প্রতিমন্ত্রী করা হয় এবং ২০০১ সালে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন। মোশারেফ হোসেন শাহজাহান ৫ মে ২০১২ ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার স্ত্রী অধ্যাপিকা, এক ছেলে, তিন মেয়ে ও ২ ভাইসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...