অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৫শে জুন ২০২০ সকাল ১০:০২
১৬৭২
অচিন্ত্য মজুমদার: নদী এবং সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকাসহ নানা প্রতিকুলতায় বছরের একটা বড় সময় জেলেদের আয় বন্ধ থাকে। এতে করে জেলে পল্লীতে নেমে আসে দুর্দিন। তাদের পরিবারের সদস্যদের অনাহারে অর্ধাহারে কাটে এসময়। অনেকে সংসারের খরচ যোগাতে হন ঋণগ্রস্থ। ভোলার জেলেদের জীবনের এসব প্রতিকূলতা দূর করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উপকূলীয় জেলেদের নিয়ে কাজ শুরু করেছে একটি বেসরকারী এজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন এবং বাজারজাত করণের মাধ্যমে উপকূলীয় জেলেদের আয় বৃদ্ধি লক্ষ্যে মাছের পোনা, জালসহ বিভিন্ন সরঞ্জাম জেরেদের হাতে তুলে দিয়েছেন তারা। গত সোমবার জেলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়ন চত্বরে ৪০ জন জেলের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ) এর প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এসব জেলে উপকরন বিতরণ করে। এছাড়াও তারা চাষীদের মধ্য বীজ বিতরণ করেন। মাছের পোনার মধ্যে রয়েছে শৌল, পাপদা, শিং, তেলাপিয়া, গলদা চিংড়ি ও ওজন মাপার মেশিন। বিতরণকালে উপস্থিত ছিলেন, কুকরি-মুকরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাজাহান খোকন, প্রকল্প পরিচালক আনিসুর রহমান টিপু ও এরিয়া ম্যানেজার আমজাদ হোসেন প্রমুখ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক