অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভারতকে পাল্টা জবাব দেওয়ার ‘পূর্ণ স্বাধীনতা’ পেল পাকিস্তান সশস্ত্র বাহিনী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০২৫ বিকাল ০৫:৪১

remove_red_eye

২৫৭

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) বলেছে, আত্মরক্ষার স্বার্থে পাকিস্তান নিজেদের মতো করে, যেকোনো সময় ও যেকোনো পদ্ধতিতে পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে।  

বুধবার (৬ মে) কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীকে যে কোনো ধরনের ‘পাল্টা ব্যবস্থা গ্রহণে’ পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে এনএসসি জানায়, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি এবং তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যেকোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের নগ্ন আগ্রাসনে আমরা গভীরভাবে ব্যথিত। তবে পুরো জাতি পাকিস্তান সশস্ত্র বাহিনীর সাহস ও সময়োপযোগী পদক্ষেপের জন্য গর্বিত এবং তাদের পাশে আছে। যে কোনো ভবিষ্যৎ আগ্রাসনের মুখেও জাতি ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অস্ত্রধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারান। এ ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছিল ভারত। তবে কোনো প্রমাণ ছাড়াই এ অভিযোগ করা হচ্ছে দাবি করে পাকিস্তান তা শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।

পহেলগাঁওয়ের ঘটনার প্রতিক্রয়ায় ভারত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ চালায়। নয়াদিল্লির দাবি, এই অভিযানে পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়েছে।

এই হামলায় ২৬ পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন। জবাবে ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানি পাল্টা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৩২ জন।

এই পরিস্থিতিতে কূটনৈতিক মহলে আশঙ্কা বাড়ছে, পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ আকার নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...