অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের ইউনিয়ন ওলামা দলের সভাপতির উপর হামলা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২৫ রাত ০৮:২৩

remove_red_eye

৩০৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ আবুল কাশেমকে জমি জমার বিরোধে মারপিট ও কুপিয়ে জখম করা হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ১ নং ওয়ার্ডে সেকান্দর মিজি ও শরীফ মিজির নেতৃত্বে এই হামলা করার অভিযোগ পাওয়া যায়। পরে আবুল কাশেমকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি আবুল কাশেম ও তার ভাই ওয়ার্ড  আওয়ামিলীগ সভাপতি সেলামত মিজির সাথে জমিজমার বিরোধ চলছিল। মঙ্গলবার  আবুল কাশেম এর জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেয়া ও টয়লেট ভেঙে দেয়ার সময় বাঁধা দিলে মোঃ ভুট্টো, শরীফ, মোফাজ্জল, মুন্নী ও সেলামত লাঠিসোঁটা, দা-বটি নিয়ে মাওঃ কাশেম এর উপর হামলা চালায়। মাওঃ কাশেম সহোদর ভাইয়ের বিরুদ্ধে  আরো অভিযোগ করে বলেন সেলামত মিজি আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে আরো তিন বার মারপিট করে আমাকে ৩ টি মামলার আসামি করেছে। জমি জোড় করে দখলে নিয়েছে। কোথাও বিচার পাইনি। 
অভিযোগ অস্বীকার করে সেলামত মিজির স্ত্রী বলেন, আমদের জায়গা থেকে আমরা মাটি নিয়েছি। তাদের দা-য়ের আঘাতে তারা আহত হয়েছে। 
তজুমদ্দিন থানার এসআই মহিউদ্দিন জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মাটি কাটার চিহ্ন পাওয়া গেছে,  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...