অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় তরুণদল'র উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৩১৭

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল'র উপদেষ্টা, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন চৌধুরী তুহিন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তরুণদল'র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে তরুণদলের উপদেষ্টার মুক্তির দাবিতে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতা কর্মিরা। পরে মনপুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল মনপুরা উপজেলা সভাপতি মোঃ আবদুর রহমান। সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রিয় উপদেষ্টা, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন চৌধুরী তুহিন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দেয়া হলে আরও কঠিন আন্দোলনের হুমকি দেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা তরুণ দলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম আল আমীন, যুগ্ন সম্পাদক মোঃ শাহীন আলম, সহ: সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সিনহা, প্রচার সম্পাদক মোঃ নিরব, ক্রীড়া সম্পাদক মোঃ পারভেজ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন তরুণ দল সভাপতি মোঃ হাসনাইন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন তরুণ দল সভাপতি মোঃ মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক মোঃ মাসুদ, কলাতলি ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ ছালাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদসহ তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...