অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আরো ২০ জনের করোনা শনাক্ত: জেলায় মোট ২০৯

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৫শে জুন ২০২০ সকাল ১০:৫৪

remove_red_eye

১৬৮৮

অচিন্ত্য মজুমদার: ভোলায় চার নারীসহ নতুন করে আরো ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২০ জনই ভোলা সদর উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন।

এনিয়ে ভোলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে। এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৮ জন চিকিৎসক, ১৮ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের এক জন, সিভিল সার্জন কর্যালয়ে দুই জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১০৩ জনের মধ্যে সুস্থ ৩১ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬৫২ জনের। এর মধ্যে ২ হাজার ৪৪৩ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ২০৯ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...