লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই মে ২০২৫ রাত ০৮:০৪
৫৬২
লালমোহন প্রতিনিধি: লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ১০ টাকার সিলেবাস বিক্রি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সদ্য যোগদানকারী শিক্ষা অফিসার শাহে আলম উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীদের জন্য সিলেবাস ক্রয় করা বাধ্যতামূলক করেছেন। তবে এই সিলেবাস শিক্ষা অফিসার নিজে সরবরাহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এজন্য তিনি প্রতি ক্লাস্টারে একজন করে শিক্ষককে দায়িত্ব দিয়েছেন। যারা সিলেবাস শিক্ষা অফিসারের কাছ থেকে নিয়ে তাকে টাকা বুঝিয়ে দেবেন। একই সাথে বুধবার থেকে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গত বছরগুলোর তুলনায় দ্বিগুন দাম নিয়ে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে, অতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা কোন সিলেবাস ছিলো না। সরকার কর্তৃক প্রতিটি বিদ্যালয়ের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা দেওয়া আছে। সেখানে কোন সময় কি পড়ানো হবে তা উল্লেখ আছে। শিক্ষকরা জানান, বছরের মাঝামাঝি সময়ে এই সিলেবাস দেওয়াও যৌক্তিকতা নেই। এরপরও নতুন শিক্ষা অফিসার সকলকে সিলেবাস সংগ্রহ করতে বলছেন। সিলেবাসের ব্যাপারে প্রধান শিক্ষকদের কেউ কেউ দ্বিমত পোষণ করলেও শিক্ষা অফিসার তাদের বুঝিয়ে প্রতিটি বিদ্যালয়ে পাঠিয়েছেন। তবে কোনো কোনো প্রধান শিক্ষক সিলেবাস দেওয়াকে শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে বলেও জানিয়েছেন।
এদিকে বুধবার থেকে শুরু হওয়া পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষা অফিসার গত বছরের তুলনায় দ্বিগুন দামে সরবরাহ করছেন। গত বছরও গড়ে প্রশ্নপত্র ছিল ৬ টাকা করে। এবার ১ম থেকে ২য় শ্রেণির মাত্র ৩টি প্রশ্নই ৭টাকা, ৩য় থেকে ৫ম শ্রেণির ১সেট প্রশ্নের দাম নিয়েছে ১২ টাকা করে। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহে আলম বলেন, সিলেবাস শিক্ষার্থীদের ভালোর জন্যই করা হয়েছে। এটা থাকলে শিক্ষার্থীদের পাঠ সহজ হবে। মাদারীপুর জেলায় এই সিলেবাস রয়েছে বলে জানান তিনি। তবে শিক্ষা বিভাগ থেকে এ ধরণের কোন সিলেবাস দেওয়ার কথা বলা হয়নি বলে তিনি স্বীকার করেন। অন্যদিকে পরীক্ষার প্রশ্নপত্র এর দাম এবছর বেশি রাখার কারণ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার বলেন, এবছর কাগজের দাম বেশি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত