অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হলো আইপিএল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৫ বিকাল ০৩:১৫

remove_red_eye

৩৫৪

শুরুটা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা থেকে। এরপর পাকিস্তানে হামলা চালায় ভারত।

উত্তর দেয় পাকিস্তানও। যার প্রভাব পড়েছে ক্রিকেট। গতকাল মধ্যরাতে সিদ্ধান্ত আসে পিএসএল স্থগিতের। আজ স্থগিত করা হয়েছে আইপিএলও।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইপিএল কর্তৃপক্ষ। মূলত গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ চলাকালীন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বেশ কয়েকটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। দশ মিনিট পর নিরাপত্তা শঙ্কার কথা বলে স্থগিত করা হয় ম্যাচটি। এরপর জানানো হয় আজ আসবে আইপিএলের সিদ্ধান্ত।

আইপিএলের এখনও বাকি রয়েছে ১৬ ম্যাচ। প্রাথমিক পর্বের ম্যাচগুলো হওয়ার কথা আহমেদাবাদ (৩) লাক্ষ্ণৌ (২), বেঙ্গালুরু (২), হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরেও। প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও কলকাতায়। কিন্তু সেগুলো হবে কিনা, তা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলেই বলা যাবে।  

এর আগে গতকাল সম্ভাব্য এই যুদ্ধকে বিবেচনা করে স্থগিত করা হয়েছে পিএসএল। সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...