তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মে ২০২৫ রাত ১০:২৬
৩২২
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। শুক্রবার (১০ মে) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাব হলরুমে মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ মিজানুর রহমান সংবাদ সম্মেলন করে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ ইউসুফ কামালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে প্রভাষক মিজানুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অফিস সহকারী মোঃ ইউসুফ কামাল আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন মর্মে দীপ্ত বার্তা নামক একটি পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি অসত্য ও বানোয়াট। মূলত আমরা ৬ জন শিক্ষক মিলে মাদ্রাসায় একটি বিষয়ে আলাপ আলোচনা শেষে বের হয়ে আমার মটরবাইকটি যথাস্থানে না পেয়ে থানা অফিসার ইনচার্জ কে মুঠো ফোনে অবহিত করেছি। পরোক্ষণেই বাইকটি খেলার মাঠের এককোণে পেয়েছি। সেটিকে তিল থেকে তাল বানিয়ে কে বা কাহারা অপপ্রচার করেছেন। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত