অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেক মারব: হাসনাত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মে ২০২৫ বিকাল ০৫:৫০

remove_red_eye

২৮৯

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রাজপথে অবস্থান করতে বিক্ষোভকারীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, আমরা সে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেক মারব।

শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা গত পরশু থেকে রাস্তায় রয়েছি। যেকোনো সময়ে অসুস্থ হতে পারি। কোনো ষড়যন্ত্রে পড়ে আমার মুখ থেকে যদি আন্দোলন প্রত্যাহার করার কথা বের হয়, তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

হাসনাত আরও বলেন, যত ষড়যন্ত্র, বিভক্তি ও প্রেশার আসুক, কেউ আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি কোনো ঘোষণা নাও দেই, আপনাদের মনজিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

তিনি বলেন, ২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, আমরা সে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেক মারব। আমাদের মত-পথ আলাদা হতে পারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা এক।

এনসিপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের সময়ে যারা গুম, খুন হয়েছেন, আয়নাঘরে ছিলেন, তাদের জন্য আমরা এখানে বসেছি। যারা গুম হয়েছেন, আমরা হয়তো তাদের ফিরিয়ে দিতে পারব না। তবে আমরা এই বার্তা প্রতিষ্ঠা করব, নমরুদ ও ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও সেভাবে পতন হয়।

এ সময় হাসনাত আবদুল্লাহর সঙ্গে গণজমায়েতে উপস্থিত ছিলেন এনসিপির আরেক নেতা সারজিস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জুবায়ের, শ্যামলী সুলতানা প্রমুখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...