অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান-ভারত: ট্রাম্প

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:২১

remove_red_eye

১৮৮

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ মিডিয়ায় পাকিস্তান ও ভারত ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ মে) আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

ট্রাম্প তার গুরুত্বপূর্ণ ঘোষণায় আরও উল্লেখ করেন, মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনা শেষে দুই প্রতিবেশী দেশের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি দীর্ঘ রাত আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশের অসাধারণ বুদ্ধি ও প্রজ্ঞার জন্য অভিনন্দন। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্যও ধন্যবাদ!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছে।

রুবিওর ভাষ্যমতে, গত ৪৮ ঘণ্টায় তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ও দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একাধিকবার কথা বলেন।

রুবিও বলেন, শান্তির পথ বেছে নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী শরিফের প্রজ্ঞা ও নেতৃত্বকে সাধুবাদ জানাই।

দুই মার্কিন নেতার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে থেকেছে, তবে কখনোই সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে আপস করেনি।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...