অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিবা'র দন্তসেবা ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

২৮৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় দিনব্যাপী ফ্রি দন্তসেবা ক্যাম্পের আয়োজন করে বিবা। দি বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশ বিবার আয়োজনে নিজাম হাসিনা ফাউন্ডেশন এর সহযোগিতায় ৯মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বিবার স্থায়ী কার্যালয় যুগীরগোলে অনুষ্ঠিত এ ক্যাম্প চলে দুপুর ৩টা পর্যন্ত। অসহায়দের চিকিৎসা শেষে পেষ্ট, ব্রাশ ও প্রয়োজনীয় ঔষধ ও নাস্তা বিতরণ করা হয়। নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় শতাধিক অসহায় দুস্থ মানুষকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মিসেস খালেদা খানম। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক সহকারী পরিচালক ডাক্তার এ কিউ এম হাসান তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীর হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, তানজিমুল কোরআন মাদ্রাসার পরিচালক তরিকুল ইসলাম তারেক। বিবার নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার সভাপতি আজিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম, আসাদুজ্জামান, ডেন্টাল সহকারী মোহাব্বত আলম,সাংবদিক আনোয়ার হোসেন, শিমূলসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিবার এই কার্যক্রম অব্যাহত থাকলে অসহায়দের অনেক উপকার হবে। আমরা এই মেডিক্যাল ক্যাম্প দৌলতখানেও করবো বোরহানুদ্দিনেও করবো ইনশাল্লাহ। অসহায়দের অর্থের বিনিময়ে চিকিৎসা চালানো খুবই কষ্টসাধ্য। তারা যেন এখানকার এই সুবিধাটা নেয়। এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

শতাধীক রোগী চিকিৎসা সেবা পাওয়ায় অনেক খুশি তারা। অপর দিকে আগামী ১৬ মে শুক্রবার বিনামূল্যে হার্ট ও মেডিসিন সেবা দিবেন ডাঃ শরীফ আহমেদ।

উল্যেখ্য যে প্রতি শুক্রবার এখানে অসহায়দেরকে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। পরে তাদেরকে চাল ডাল সবজি প্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। এবং মানবতার দুয়ারে নিয়মিত ব্যবহার যোগ্য পোশাক অসহায়দের জন্য ঝুলিয়ে রাখা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা তরিকুল ইসলাম তারেক।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...