অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৬শে জুন ২০২০ বিকাল ০৩:২০
১১৪৯
অচিন্ত্য মজুমদার: ভোলা সদর হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সহ নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ভোলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ভোলা সদর উপজেলার এক জন, মনপুরা উপজেলায় দুই জন, চরফ্যাশন উপজেলায় একজন ও একজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। আজ শুক্রবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন।
এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৮ জন চিকিৎসক, ১৯ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের এক জন, সিভিল সার্জন কর্যালয়ে দুই জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১০৪ জনের মধ্যে সুস্থ ৩১ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৩ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ১৩, মনপুরা উপজেলায় আক্রান্ত ১১ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৪২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬৫৭ জনের। এর মধ্যে ২ হাজার ৪৪৩ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ২১৪ জনের পজেটিভ আসে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত