বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মে ২০২৫ রাত ০৮:২৫
২৭৭
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা চর টিটিয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত চান মিয়া তালুকদারের ছেলে মোঃ ওবায়দুল হক।
মৃত চান মিয়া তালুকদারের ৫ ছেলের মধ্যে ৩য় ছেলে ওবায়দুল হক। পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি এবং ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি।
এরমধ্যে এ জমি চাষাবাদের জন্য হোসেন বাগা নামের জনৈক চাষি চাষাবাদ করেন কয়েক বছর ধরে।
কিন্তু জমিটুকু হোসেন বাগার বাড়ি সংলগ্ন হওয়ায় লোলুপ দৃষ্টি পরে তার।
এরই মধ্যে কয়েক দফা জমি ক্রয়ের জন্য জমির মালিক ওবায়দুল হকের নিকট গেলে তিনি বিক্রি করতে রাজি না হওয়ায় গতকাল গভীর রাতে ভেকু দিয়ে ৮০ শতক জমিতে পুকুর খনন করে ফেলে হোসেন বাগা।
পরবর্তীতে স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোরহানউদ্দিন থাবায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এ প্রতিবেদক কে ভুক্তভোগী ওবায়দুল হক বলেন, দেখুন এ জমি আমার বাপ-দাদার এবং আমার ক্রয়করা। দীর্ঘ বছর ধরে এ জমি আমরা ভোগদখল করে আসছি।
কিন্তু হোসেন বাগার বাড়ির সাথে আমার ৮০ শতক জমি হওয়ায় হোসেন বাগা আমার কাছে অনুনয়-বিনয় করে গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আসছে।
এরই মধ্যে আমার এ ৮০ শতক জমির উপর লোলুপ দৃষ্টি পরে হোসেন বাগার। সে আমাকে জমি ক্রয়ের প্রস্তাব করে বিভিন্ন মাধ্যম ধরে কিন্তু আমি কোন মতেই রাজি না হওয়ায় হোসেন বাগা তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমি কেটে পুকুর খনন করে ফেলেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পরেন।
তিনি আরও জানান, বিএনপির বিভিন্ন নেতা এই ভূমিদস্যু হোসেন বাগা কে প্রশ্রয়দেয়। তাই তিনি এ এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে এভাবে অত্যাচার করে আসছে।
আমি আমার জমির মাটি কাটার উপযুক্ত বিচার দাবি করে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
আপনারা তো দেখছেন থানা পুলিশ এসে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে বলে আস্বস্ত করেছে।
আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত