অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে রাতের আঁধারে ফসলি জমি কেটে পুকুর খনন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২৫ রাত ০৮:২৫

remove_red_eye

২৫৩

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা চর টিটিয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত চান মিয়া তালুকদারের ছেলে  মোঃ ওবায়দুল হক।
মৃত চান মিয়া তালুকদারের ৫ ছেলের মধ্যে  ৩য় ছেলে ওবায়দুল হক। পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি এবং ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি।
এরমধ্যে এ জমি চাষাবাদের জন্য হোসেন বাগা নামের জনৈক চাষি চাষাবাদ করেন কয়েক বছর ধরে।
কিন্তু জমিটুকু  হোসেন বাগার বাড়ি সংলগ্ন হওয়ায় লোলুপ দৃষ্টি পরে তার।
এরই মধ্যে কয়েক দফা জমি ক্রয়ের  জন্য জমির মালিক ওবায়দুল হকের নিকট গেলে তিনি বিক্রি করতে রাজি না হওয়ায় গতকাল গভীর রাতে ভেকু দিয়ে  ৮০ শতক জমিতে পুকুর খনন করে ফেলে হোসেন বাগা।
পরবর্তীতে স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোরহানউদ্দিন থাবায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
খবর পেয়ে  ঘটনাস্থলে গেলে এ প্রতিবেদক কে ভুক্তভোগী ওবায়দুল হক বলেন, দেখুন এ জমি আমার বাপ-দাদার এবং আমার ক্রয়করা। দীর্ঘ বছর ধরে এ জমি আমরা ভোগদখল করে আসছি।
কিন্তু হোসেন বাগার বাড়ির সাথে আমার ৮০ শতক জমি হওয়ায় হোসেন বাগা আমার কাছে অনুনয়-বিনয় করে গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আসছে।
এরই মধ্যে আমার এ ৮০ শতক জমির উপর লোলুপ দৃষ্টি পরে হোসেন বাগার। সে আমাকে জমি ক্রয়ের প্রস্তাব করে বিভিন্ন মাধ্যম ধরে কিন্তু আমি কোন মতেই রাজি না হওয়ায় হোসেন বাগা তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমি কেটে পুকুর খনন করে ফেলেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পরেন।
তিনি আরও জানান, বিএনপির বিভিন্ন নেতা এই ভূমিদস্যু হোসেন বাগা কে প্রশ্রয়দেয়। তাই তিনি এ এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে এভাবে অত্যাচার করে আসছে।
আমি আমার জমির মাটি কাটার উপযুক্ত বিচার দাবি করে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
আপনারা তো দেখছেন থানা পুলিশ এসে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে বলে আস্বস্ত করেছে।
আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...