বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মে ২০২৫ রাত ১১:৫২
৬৫৪

বাংলার কন্ঠ ডেস্ক।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর ভোলার কৃতিসন্তান সুস্থ-সংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃত, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিকও বুদ্ধিজীবী ড. আজম ওবায়েদুল্লার দ্বিতীয় জানাজা রবিবার রাত ১০ টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন , জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান কেন্দ্রীয় নায়েবে আমির, আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, চট্টগ্রাম মহানগরির নায়েবে আমির , ভোলা ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল,
ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

আরো উপস্থিত ছিলেন , সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী কাজী হারুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম।
কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজ পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন,ড. আজম ওবায়দুল্লাহ ত্যাগ ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহারন হয়ে থাকবে।
ইসলামি আন্দোলনের জন্য চাকুরী হারিয়েছেন, একাধিকবার জেল, জুলুম ও পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন।
তার শূন্যতা অপুরনীয়।তাকে হারিয়ে আমরা শোকাহত। এ শোক সহিবার শক্তি মহান আল্লাহর নিকট কামনা করছি।
উল্লেখ্য, মরহুম আজম ওবায়দুল্লাহ ১০ মে অসুস্থতা বোধ করলে চট্টগ্রাম একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর রাত ১.৩০মি ইন্তেকাল করেন। মরহুম আজম ওবায়দুল্লাহ প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা, ডাঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ১১মে রবিবার মরহুমের ভোলার চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পৌরসভার মুক্তাদের বিল্লা মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আজম ওবায়দুল্লাহ শেষ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর পরিচালক মাসিক ডাইজেস্ট পত্রিকার সম্পাদক, হুইল বিজনেস পত্রিকার প্রধান সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতিসহ অসংখ্য সামাজিক শান্তি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত