লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:২১
২৫৯
পানিতে বিষাক্ত পদার্থ মিশানোর অভিযোগ
লালমোহন প্রতিনিধি : লালমোহনে পানিতে বিষাক্ত পদার্থ মিশানোর কারণে মরে ভেসে উঠছে মাছের পোনা। পৌর এলাকার দত্তপাড়াসংলগ্ন সরকারি পুকুরে মরে ভেসে উঠছে মাছ। লালমোহন নয়ানীগ্রামের মোঃ বশির হাওলাদার পুকুর পরিস্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন। গত ৩দিন আগে পুকুরের পানিতে কে বা কারো বিষাক্ত পদার্থ মেশায়। এতে ৩দিন ধরে পুকুরের মাগুরসহ কয়েকটি প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে বলে তিনি জানান।
বশির হাওলাদার জানান, পুকুরটি পরিস্কার ও রক্ষাণাবেক্ষণের জন্য ভূমি অফিস থেকে প্রায় ৮মাস আগে তাকে দায়িত্ব দেওয়া হয়। বাজারের মধ্যে এই পুকুরটি থাকলেও দীর্ঘ কয়েক বছর ধরে এটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। বাজারের বিভিন্ন দোকানের বর্জ, পলিথিন, মেডিসিনের ধারালো বর্জসহ সব ময়লা এই পুকুরে ফেলা হতো। ময়লার কারণে একদিকে গন্ধ ছড়াতো, অন্যদিকে বড় বড় ঘাস জন্মে প্রায় পরিত্যাক্ত হয়ে পড়েছিল পুকুরটি। বাজারের মধ্যে আর পুকুর না থাকায় অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনা ঘটলে পানির প্রয়োজন হলে এই পুকুর থেকে পানি তোলা যেত না। তাই পুকুরটির ময়লা, আবর্জনা পরিস্কার করে এটিকে রক্ষণা বেক্ষণের জন্য বশির হাওলাদার আগের এসিল্যান্ড এর কাছে থেকে পুকুরটি নেন। পরে তিনি উপযোগী করে মাছ ছাড়েন। পাশাপাশি ময়লা না ফেলতে তিনি সবাইকে অনুরোধ করেন। তবে তার চাষ করা মাছ মরে ভেসে উঠলে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে জানান। কেউ শত্রুতা করে পুকুরের পানিতে বিষাক্ত কিছু মিশিয়েছে বলে তিনি জানান।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক