বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মে ২০২৫ রাত ০১:৩৩
৬৭৬
বাংলার কণ্ঠ ডেস্ক : বাবা রফিকুল ইসলাম ছিলেন ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, বড় ভাই মাকসুদুর রহমান ছিলেন আওয়ামী আমলে মেদুয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি , ৫ আগস্টের পর হয়েছেন মেদুয়া ইউনিয়ন পরিষদের (প্যানেল )চেয়ারম্যান।
তার ছোট ভাই মনসুর আলম হলেন মেদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক । তিনি বিএনপিতে ঢুকে স্বেচ্ছাসেবক দলে এই পদ পাওয়ার পর থেকেই সে বেপরোয়া হয়ে উঠেছেন এলাকায় । করছেন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় অপকর্ম ও চাদাবাজি। মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর নামে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ নিয়ে দৌলতখান থানায় কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে। কোনভাবেই থামানো যাচ্ছে না তার অপকর্মের নৈরাজ্য। এছাড়াও মেদুয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র নেতাদের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
মুনসুরের বড় ভাই, মাকসুদুর রহমান ছিলেন আওয়ামী আমলে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি , গত ৫ আগস্ট সরকার পতনের পর হয়েছেন মেদুয়া ইউনিয়ন পরিষদের (প্যানেল )চেয়ারম্যান। এরপর আর পিছঁনে তাকাতে হইনি তাকে। এবার ভোল পাল্টিয়ে বিএনপি’র রাজনীতির ব্যানারে যুক্ত হয়ে রাতারাতি পাল্টে যায় তার অবস্থা। দখলে নিয়েছেন মেদুয়া ইউনিয়নের মুন্সির হাট মাছঘাট। ওই ইউনিয়ন পরিষদে তার অনিয়মের শেষ নেই। কেউ মুখ খোললেই তার ভাই মুনসুরকে দিয়ে হুমকি দেওয়াচ্ছেন। বর্তমানে মেদুয়া ইউনিয়ন পরিষদে তার একক আধিপত্য বিস্তার চলছে। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের বাসিন্দারা। এ বিষয় মনসুরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন রোমান বলেন, তাকে নিয়ে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে মেদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিতর্কিত নেতা মনসুর আলম। এলাকায় সে একক আধিপত্য কায়েম করার জন্য বিএনপির নেতাদের টার্গেট করে বিভিন্ন স্বড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালায়। আমি বিষয়টি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে জানিয়েছি। এঘটনা নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মেদুয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক আমিরুল ইসলাম বাবুল বলেন, এই পরিবার এলাকায় আওয়ামী লীগ-বিএনপি মিলে একক আধিপত্য বিস্তার করছেন। এমনকি বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সাবেক এমপি হাফিজ ইব্রাহিম সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের জানানো হয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক