অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিবা’র ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা দিলেন ডাঃ শরীফ আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২৫ সকাল ০৯:১২

remove_red_eye

৩৩২

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে বিবা। দি বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশ বিবার আয়োজনে ও নিজাম হাসিনা ফাউন্ডেশন এর সহযোগিতায় ১৬ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বিবার স্থায়ী কার্যালয় যুগীরগোলে অনুষ্ঠিত এ ক্যাম্প চলে দুপুর ৩টা পর্যন্ত। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক ভোলা (শিক্ষা ও আইসিটি) মিজানূর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সোহান সরকার। তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার উপদেষ্টা আমিনুল হক। বক্তব্য রাখেন ডাঃ শরীফ আহমেদ, বিবার সভাপতি আজিজুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএর সাবেক কর্মকর্তা আবুল কালাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিবার এই কার্যক্রমে ভোলার মানুষ উপকৃত হচ্ছে। এই কার্যক্রমে প্রশাসন সবসময় ছিল আছে এবং থাকবে। আমার এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করছি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।অসহায়দের ফ্রি চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দিলেন মানবিক ডাঃ শরীফ আহমেদ। চিকিৎসা শেষে বিবার পক্ষ থেকে প্রয়োজনীয় ঔষধ ও নাস্তা বিতরণ করা হয়। শতাধিক অসহায় দুস্থ মানুষরা বিনামূল্যে হার্ট ও মেডিসিন সেবা পেয়ে খুশিতে তাদের চোঁখে পানি দেখতে পাওয়া যায়।

উল্যেখ্য যে প্রতি শুক্রবার এখানে অসহায়দেরকে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। পরে তাদেরকে চাল,ডাল সবজি প্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। এবং মানবতার দুয়ারে নিয়মিত ব্যবহার যোগ্য পোশাক অসহায়দের জন্য ঝুলিয়ে রাখা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...