অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২৫ সকাল ০৯:১৪

remove_red_eye

৩৩৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন অফিসের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার খামার বাড়ি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা ডঃ মো. শামীম আহমেদ। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।
কর্মশালায় বক্তারা লালমোহন উপজেলায় কৃষকদের নিয়ে কৃষি অফিস মাঠ পর্যায়ে যে সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন করেন এবং কৃষি বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন। এসময় উপকারভোগী কৃষক ও কৃষানী, অন্যান্য কৃষক, সমাজের বিভিন্ন শ্রেণির গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির লোকজন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...