অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে চরের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২৫ রাত ০৮:১১

remove_red_eye

৫২৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীর মাঝে চর কচুয়াখালীর বাসিন্ধাদের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সন্তান শাহরুখ হাফিজ ডিকো। এতো বছর জমির মালিকানা থাকলেও ভোগ করতে পারেননি ভূমিহীন পরিবারগুলো। চরের জমি বিভিন্ন মাধ্যম হয়ে ভূমিদস্যুরা ভোগ করার কারণে বঞ্চিত ছিলো প্রকৃত মালিকরা। দফায় দফায় সংঘর্ষ ও হানাহানির ঘটনাও ঘটে জমি নিয়ে। অবশেষে ১৯ মে সোমবার দুপুরে বিচ্ছিন্ন চরে সরেজমিন গিয়ে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিকানা ও সীমানা বুঝিয়ে দেন শাহরুখ হাফিজ ডিকো। এসময় উপজেলা ভূমি অফিসের প্রতিনিধি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
চরের স্থানীয় বাসিন্দা ও ভূমিহীন পরিবারদের উপস্থিতিতে শাহরুখ হাফিজ ডিকো বলেন, কাগজ থাকলেও জমি ভোগ করতে পারেননি আপনারা, তাই সরাসরি জমির প্রকৃত মালিকদের সাথে কথা বলতে চরে এসেছি। কাগজ থাকলে এবং জমি থাকলে তিনিই মালিক হবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, অনেকে ভূয়া কাগজপত্র বানিয়ে এতো বছর প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে চরের জমি ভোগ করেছেন। এখন তারা নেই। প্রকৃত মালিকরাই এই জমি ভোগ করবেন এখন থেকে।
পরে নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে তাৎক্ষণিক কয়েকজনকে জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সহিদ মিয়া, মাইনুল হাওলাদার, প্রভাষক মোঃ নুরুদ্দিন, যুবদল নেতা মামুন পঞ্চায়েত, মতিন মোল্লা প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...