অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

৩৪৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজারে ঔষধ প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
 
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামানের নেতৃত্বে এবং ভোলা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারিনটেনডেন্ট) সুমন বিশ্বাসের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযান চলাকালে পৌর বাজার ও হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অবস্থিত ‘মামুন মেডিকেল হল’-এ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত Physical Sample এবং ‘সৈয়দ মেডিকেল হল’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে উভয় প্রতিষ্ঠানকে ‘ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ সময় জব্দকৃত Physical Sample ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিধি অনুযায়ী ধ্বংসের জন্য ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।” অভিযানে সার্বিক সহায়তা করে বোরহানউদ্দিন থানা পুলিশ।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...