অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৮শে জুন ২০২০ রাত ১২:১৪
২০০১
অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন করে আরো ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ভোলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২৬০ জনে। নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে ভোলা সদর উপজেলার ১০ জন, বোরহানউদ্দিনে ৫ জন, লালমোহলে ৯ জন, তজুমুদ্দিনে ৩ জন ও ১০ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আজ রবিবার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন।
এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৮ জন চিকিৎসক, ১৯ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের এক জন, সিভিল সার্জন কর্যালয়ে দুই জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২৬০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৫ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১১৫ জনের মধ্যে সুস্থ ৩৪ জন। দৌলতখানে আক্রান্ত ২৩ জনের মধ্যে সুস্থ ৫ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ২৯ জনের মধ্যে সুস্থ ৮ জন। চরফ্যাশনে আক্রান্ত ৩৯ জনের মধ্যে সুস্থ ১৫, মনপুরা উপজেলায় আক্রান্ত ১১ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ১২ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৯৯১ জনের। এর মধ্যে এখনও ৫৬৫ জনের নমুনার রিপোর্ট অপেক্ষমান আছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত