অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুর্বৃত্তদের হাতে নবনির্মিত রাস্তা কেটে ফেলায় জনদুর্ভোগ, স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

২২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজি এলাকায় দুর্বৃত্তদের হাতে নবনির্মিত একটি চলাচলের রাস্তা কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২০ মে) সকালে সুমন বাহিনীর প্রধান সুমনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রাস্তার দুইটি অংশ কেটে ফেলে চলাচলের অযোগ্য করে তোলে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী কামাল জানান, "সুমন বলেছে ২ লক্ষ টাকা না দিলে এই রাস্তা চলবে না, কেটে ফেলবে।" তিনি আরও বলেন, স্থানীয়রা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।
এলাকাবাসীর অভিযোগ, সুমন ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমূলক কার্যক্রম চালিয়ে আসছে। যেকোনো নতুন স্থাপনা বা উন্নয়নমূলক কাজ শুরু হলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। স্থানীয় বাসিন্দা ফিরোজ বলেন, “আমরা রাস্তা কাটায় বাধা দিয়েছি, এখন চিন্তায় আছি কখন আবার আমাদের উপরে হামলা হয়।”
এ ব্যাপারে অভিযুক্ত সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, “এ ঘটনায় ভেলুমিয়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...