বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জুন ২০২০ বিকাল ০৪:১৩
১১১৪
মানুষের ভোগান্তি ,করোনা ছড়িয়ে পরার আশঙ্কা
হাসিব রহমান : ভোলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও তা চালু না হওয়ায় চরম বিপাকে রয়েছে এলাকার সাধারন মানুষ। বাধ্য হয়ে করোনা শনাক্ত করার জন্য স্থাস্থ্যবিভাগকে ভোলা থেকে সংগ্রহ করা নমুনা বরিশাল বা ঢাকায় পাঠাতে হচ্ছে। কিন্তু রির্পোট আসতে অন্তত ১০ দিন সময় লাগায় করোনা সন্দেহভাজন রোগীদের দেয়া নমুনা পরীক্ষায় জট লেগেছে। দ্রæত রির্পোট না আসায় সন্তেভাজন ও আক্রান্ত রোগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ফলে একদিকে যেমন মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে পাশাপাশি করোনা সংক্রমন ব্যাপক হারে ছড়িয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলায় ভোলার প্রায় ২২ লাখ মানুষের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোলায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রচেষ্টায় গত ১৪ জুন করোনা ভাইরাস শসাক্ত করার জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়। তার পর গত ২১ জুন ওই ল্যাবটি পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুুত করে হাসপাতাল কর্তৃপক্ষকে ল্যাব বুঝিয়ে দেয়া হয় বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন । কিন্তু পরীক্ষা ল্যাবে অভিজ্ঞতা সম্পন্ন ২জন ডাক্তারের অভাবে ল্যাবটি চালু করা যাচ্ছে। এদিকে ভোলায় পিসিআর ল্যাব চালু না হওয়ায় করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষার জন্য জেলার বাইরে ঢাকা বা বরিশাল পাঠাতে হয়। এতে করে ৮/১০ দিন সময় লেগে যায় রির্পোট ভোলায় আসতে। ভোলা সিভিল সার্জন অফিসের হিসাবে শনিবার পর্যন্ত ৬৬৩ জনের নমুনা রির্পোট এখনো আসেনি। নমুনা পরীক্ষার জট লাগায় হাসপাতালে নতুন রোগীদের নমুনা সংগ্রহের পরিমানও কমিয়ে দেয়া হয়েছে।
অপরদিকে রির্পোট আসতে বিলম্ব হওয়ায় নমুনা দেয়া ব্যক্তিরা করোনায় আক্রান্ত কিনা স্বল্প সময়ে জানতে পারছে না। নমুনা দেয়া ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। ফলে আক্রান্ত ব্যক্তির সংর্স্পশে আসা ব্যাক্তি নিজে যেমন সংক্রমিত হচ্ছে তেমনি অন্যদেরও সংক্রমিত করছেন। এতে ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। এছাড়া করোনা পরীক্ষায় জট লাগায় হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ কমিয়ে দেওয়ায় অনেক রোগী তাদের নমুনা দিতে পারছে না । ভোলায় সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি ভাবে কোন ডায়াগনেষ্টিক সেন্টারে করোনা পরীক্ষা না হওয়ায় এতে করে মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
এদিকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন জানান, ভোলায় পিসিআর ল্যাব চালু করে এক সিফটে ২ জন ডাক্তার ও ৯ জন টেকনোলজিষ্ট দরকার। ল্যাব চালুর জন্য জনবল নিয়োগের কাজ চলমান। ২জন ডাক্তারের মধ্যে ১ জন হাসপাতালে যোদান করেছেন। কিন্তু তিনি অভিজ্ঞতা সম্পন্ন নন। তাই প্রয়োজনীয় অভিজ্ঞ ২ জন ডাক্তার নিয়োগ হলে পিসিআর ল্যাব চালু হবে।ভোলায় পিসিআর ল্যাব চালু হলে ২/৩ দিনের মধ্যে মানুষ নমুনা পরীক্ষার রির্পোট পাবে। তবে কবে নাগাদ ল্যাব চালু হবে তা তিনি নিশ্চিত করে তিনি বলতে পারেননি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত