অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৫ রাত ১০:৪৩

remove_red_eye

২৫৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরসভা ০৯নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ০৯নং ওয়ার্ডের মধ্য পেশকার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, অন্যতম সদস্য এ্যাড. আমিনুল ইসলাম ফিরোজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: মো. রফিকুল ইসলাম, নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ০৯ নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...