লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭
১৮৮
লালমোহন প্রতিনিধি: লালমোহনের শিক্ষা ব্যবস্থার সংস্কারে লিখিত পরামর্শ চেয়েছে ছাত্রদের সংগঠন “লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন”। লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নাগরিকদের ভাবনা কী কী তা সুনির্দিস্ট করে ৭টি গঠনমূলক বাস্তব প্রস্তাবনা চেয়েছে এই সংগঠনটি। সবাই মিলে একটি আলোকিত লালমোহন গড়ে তুলতে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নতি প্রয়োজন। একারণে লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন তাদের ফেইজে প্রস্তাবনা আহবান করেছে। পাশাপাশি যার প্রস্তাবনা বাস্তব ও সুন্দর হবে তার জন্য তিন হাজার টাকার প্রাইজবন্ড পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে।
পেইজে উল্লেখ করা হয়, শিক্ষা শুধু ভবিষ্যৎ নয়, এটি একটি দায়িত্ব। লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন বিশ্বাস করে, সকল শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ভাবনায় আছে পরিবর্তনের চাবিকাঠি। তাই আমরা আহ্বান জানাচ্ছি, লালমোহনের শিক্ষা সংস্কার বিষয়ে ৭টি বাস্তব ও গঠনমূলক নির্দিষ্ট প্রস্তাবনা জমা দিন। এখানে অভিভাবক ছাত্র এবং যে কোন পেশার মানুষ প্রস্তাবনা দিতে পারবেন। প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সামাজিক এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছে উপস্থাপন কররা হবে। প্রস্তাবনাগুলো ৪ জুনের মধ্যে মেইলে পিডিএফ করে অথবা পেইজে মেসেজ দিয়ে পাঠানো যাবে। এছাড়া অফলাইনেও লালমোহন ইসলামিয়া লাইব্রেরিতে জমা দিতে পারবে। যার প্রস্তাবগুলো যত সুন্দর এবং বাস্তবসম্মত হবে সেই প্রস্তাবকারীকে তিন হাজার টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে। ইমেইল ঠিকানা: [email protected]
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক