লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুন ২০২০ রাত ০৯:৩১
৮৬৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার দেবীরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোচন আলী (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম (৪৫), মোচন আলীর ভাতিজা আনারুল্লা (৩০) এবং জহিরুল (৩২) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আনারুল্লা (৩০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেলে স্থানান্তর করে চিকিৎস্যক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাবুদ্দিন নামের এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনার শিকার মোচন আলী জানান, আমার ক্রয়কৃত ৩ গন্ডা জমিতে আমি বীজতলা রোপন করতে গেলে এলাকার প্রতিপক্ষ রশিদ বেপারী, ছিদ্দিক, শাহাবুদ্দিন, আনোয়ার, ফিরোজ ও ইফনুছ এই জমি তাদের দাবী করে মারপিট শুরু। এ মারপিটের খবর পেয়ে আমার স্ত্রী ও ভাই-ভাতিজারা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। ঘটনার পর আমাদের বিরুদ্ধে উল্টো থানায় মামলা করতে গেলে শাহাবুদ্দিনকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত