অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২০ রাত ০৯:৩১

remove_red_eye

৮৫৪

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের  লোকেরা। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার দেবীরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোচন আলী (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম (৪৫), মোচন আলীর ভাতিজা আনারুল্লা (৩০) এবং জহিরুল (৩২) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আনারুল্লা (৩০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেলে স্থানান্তর করে চিকিৎস্যক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাবুদ্দিন নামের এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনার শিকার মোচন আলী জানান, আমার ক্রয়কৃত ৩ গন্ডা জমিতে আমি বীজতলা রোপন করতে গেলে এলাকার প্রতিপক্ষ রশিদ বেপারী, ছিদ্দিক, শাহাবুদ্দিন, আনোয়ার, ফিরোজ ও ইফনুছ এই জমি তাদের দাবী করে মারপিট শুরু। এ মারপিটের খবর পেয়ে আমার স্ত্রী ও ভাই-ভাতিজারা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। ঘটনার পর আমাদের বিরুদ্ধে উল্টো থানায় মামলা করতে গেলে শাহাবুদ্দিনকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...