অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রবাসী আয়ে সুবাতাস, ২৪ দিনে এলো ২৭ হাজার ৬২৭ কোটি টাকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩১০

প্রবাসী আয়ে সুবাতাস বয়েই চলেছে। চলতি মে মাসের ২৪ দিনে প্রবাসী আয় এলো ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৬২৭ কোটি টাকা।  

রোববার (২৫ মে) বিকেলে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, মে’র ২৪দিনের প্রবাসী আয় ইতিবাচক ধারাতে রয়েছে। ২৪ দিনের প্রতিদিন এসেছে ৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার। এ প্রবাসী আয় আগের বছরের একই সময় এবং আগের মাস এপ্রিলের চেয়ে বেশি। আগের মাস এপ্রিল ও আগের বছরের মে মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৯ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৩৩৩ ডলার ও ৭ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৩৩৩ ডলার।  

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার। একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি খাতের ইসলাম ব্যাংকের মাধ্যমে ৩৭ কোটি ৭ লাখ ৮০ হাজার ডলার। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...