লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুন ২০২০ রাত ০৯:৩৪
৮৩১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. সোহাগ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে ওই ধর্ষককে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার বেড়িবাঁধের ওপর থেকে আটক করা হয়। আটক সোহাগ নাজিরপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই স্কুল ছাত্রী জাম কুঁড়াতে যায়। এ সময় লম্পট সোহাগ ওৎ পেতে থেকে তাকে কৌশলে নিজ ঘরে নিয়ে যায়। এরপর ভূক্তভোগী ওই ছাত্রীকে মুখ চেপে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় কয়েকজন মহিলা টের পেলে ওই ছাত্রীর পরিবারকে অবহিত করে। এরপর দুপুরে ওই ছাত্রীর বাবা আনসার আলী বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। পরে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধর্ষক সোহাগ হোসেনকে আটক করে।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার পর সোহাগকে আটক করা হয়। তাকে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত