অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৪৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  “ নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়।
রবিবার  সকালে ভোলা  সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে  বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মো. শরিফুল হক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম,ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল হক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।
পরে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা  সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান বলেন, বাংলাদেশের ভূমিসেবা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এগিয়ে যাচ্ছে যা নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো বাস্তবায়িত হলে ভূমির মালিকদের আর  হয়রানির শিকার হতে হবে না।
তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর,পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সেবা নিতে পারবে। ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে সরকারের রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে।
এসময়  তাৎক্ষণিকভাবে তার জমির আটকে থাকা খাজনা খারিজের সমাধান পাওয়ায় অর্ন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেলায় সেবা গ্রহীতারা সদর উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই-নাম জারি,মৌজা ম্যাপ,অন লাইনে খতিয়ানের সার্টিফাইড কপিসহ ভূমি সংক্রান্ত সকল সেবা ও তথ্য নিতে পারবে। আগামী ২৭ মে পর্যন্ত এই মেলা চলবে। তিন ব্যাপী এই মেলায় ৩টি ষ্টেলে ভূমি উন্নয়ন কর, নামজারি সেবাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভুমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।  
মনপুরা প্রতিনিধি জানান ॥ “ নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ভূমি মেলার উদ্বোধন করা হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিসের সামনে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। পরে একটি র ্যালি অনুষ্ঠিত হয়।
এই সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বোরহানউদ্দিনে তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেন ইউএনও রায়হান - উজ্জামান।
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন দিন ব্যাপি ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান।
এ-সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর উপস্থিতিতে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোরহানউদ্দিন পৌর বাজারের বিভিন্ন দোকানে ভূমি মেলার গুরুত্ব বুঝিয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বোরহানউদ্দিন পৌর প্রশাসক  মোঃ মেহেদী হাসান,  বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,  বোরহানউদ্দিন পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা মহিলা দলের  সাধারন সম্পাদক  ইসরাত জাহান বনি, পৌর যুবদল যুগ্ম আহবায়ক স্বর্ণকার রাজীব হাওলাদার, পৌর ছাত্র দল যুগ্ম আহবায়ক শামীম হাওলাদার,   বিভিন্ন শ্রেণীপেশার মানুষ , সাংবাদিক সহ আরও অনেকে।
এসময়  ভূমি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে  সকলের মাঝে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত “ ভূমি আমার ঠিকানা” নামক পুস্তিকাটি বিতরণ করা হয়। এবং প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট প্রচার করা হয়। পরে আগত সেবা প্রার্থীদের সেবা প্রদান করে ধরিত্রী রক্ষা কর্ণার থেকে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
এসময় ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি বিষয়ক তথ্য পৌছে দিতে লার্নিং সেশন নেয়া হয় এবং শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ফিডব্যাক নেয়া হয় এবং উপহার হিসেবে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান মেলায় এসে বোরহানউদ্দিনবাসীকে ভূমি উন্নয়ন কর সহ অন্নান্য সেবা নিতে সকলকে অনুরোধ করে বক্তব্য প্রদান করেন।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...