লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬
৩০৫
লালমোহন প্রতিনিধি: লালমোহনে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলা ক্যাম্পাসে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিক্লে¬এসএফ) এর সার্বিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত এই কৈশোর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।
বিশেষ অতিথি ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলাম। সকাল ১০টায় উন্নয়ন মেলার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে পৃথক স্টলে সৃজনমূলক উদ্ভাবনী উপস্থাপন করে কিশোর কিশোরীরা।
স্টলে জুলাই বিপ্লবের দেওয়ালিকা থেকে শুরু করে, অল্প দামের পুষ্টিকর খাবারের উপকরণ প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ম্যারাথন দৌড় ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এসময় কোস্ট ফাউন্ডেশনের ভোলা সেন্টার ইনচার্জ খোকন চন্দ্র শীল, লালমোহন উপজেলা সমৃদ্ধি কর্মসূচির (কৈশোর ক্লাব) প্রোগ্রাম অফিসার রাবেয়া বেগম অনুষ্ঠান পরিচালনা করেন। বিকেলে সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও অতিথিরা স্টল পরিদর্শন করে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত