বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে মে ২০২৫ রাত ০৮:৪৮
৩৬০
জনদুর্ভোগ লাঘবে দক্ষিণ বঙ্গের উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীর মধ্যে ফেরিযোগাযোগ স্থাপনের লক্ষে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগও নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার ঘোষেরহাট থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট নৌরুটে ফেরি চালুর দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনের পর এর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি ইস্যু করা এক চিঠিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই রুট সরেজমিনে পরিদর্শন পূর্বক ত্রি-বিভাগীয় কমিটির মতামত চায়। কমিটির সদস্যরা হলেন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী।
চিঠিতে আরো বলা হয়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট ফেরি চালুর লক্ষ্যে ছিদ্দিক উল্লাহ মিয়া চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। এমতাবস্থায়, বিষয়টির ওপর সরেজমিন পরিদর্শন পূর্বক ত্রি-বিভাগীয় কমিটির মতামত প্রধান প্রকৌশলীর দফতরে ১৫ কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া তার আবেদনে বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকাটি ভোলা জেলা সদর ও বরিশাল বিভাগীয় শহর থেকে শতাধিক কিলোমিটারেরও বেশি দূরত্ব ও দুর্গম এলাকা হওয়ায় এখানকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানকার উৎপাদিত কৃষিপণ্য, আহরিত ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদ কিংবা সাধারণ মানুষ পরিবহন যথেষ্ট কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। জেলা শহর ভোলা ও মূলভূখণ্ড বরিশালে আসা-যাওয়া করার ক্ষেত্রে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য ভোলা কিংবা বরিশালে আসা-যাওয়া করা যথেষ্ট কষ্টসাধ্য এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এসব কারণে এলাকাবাসী চরফ্যাশনের দুলারহাট থানাধীন ঘোষেরহাট থেকে দশমিনা উপজেলার হাজিরহাট রুটে ফেরি চালুর দাবি জানিয়ে আসছেন।
এবার তাদের দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউ কর্তৃপক্ষ উল্লেখিত রুটে ফেরি চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়ে পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসী আশায় বুক বেঁধেছে; একই সঙ্গে সাধারণ যাত্রীদের চলাচল ও মালামাল পরিবহণে অতিসত্বর ঘোষেরহাট-হাজিরহাট রুটটিতে ফেরি চালু করার জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাই এ প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান সরকারের আন্তরিক পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত